সাতক্ষীরা প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৬ , ১০:০৮:৩২ প্রিন্ট সংস্করণ
“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সদর হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. দীপন কুমার বিশ্বাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও পেশাজীবী নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, ট্রাফিক সার্জন সবুজ মোল্যা, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।




















