সারাদেশ

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি ঘোষণা

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ৮:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ

রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্য, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “নতুন কমিটিকে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।”

সভায় বক্তারা সাংবাদিকতার দায়বদ্ধতা, নৈতিকতা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও রোমান শেখসহ অন্যরা।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content