তানভীর সরদার,স্টাফ রিপোর্টারঃ ২৩ মে ২০২৬ , ১০:০৬:০৬ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় পৌরসভা চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সম্পাদক এম শাহজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকার ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে মোট ৪৬ হাজার ৩২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে নিম্নআয়ের ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।




















