মোহাম্মদ হোসাইন , কক্সবাজার ৫ জুন ২০২৬ , ৯:১৭:৫৭ প্রিন্ট সংস্করণ
দীর্ঘদিন ধরে অসুস্থ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু মুছার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক এ সাক্ষাৎকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মো. হোসাইন, এসকে জাফর, জান্নাতুল ফেরদৌসসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা অ্যাডভোকেট আবু মুছার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
প্রেসক্লাব নেতারা বলেন, অ্যাডভোকেট আবু মুছা দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে তারা উদ্বিগ্ন এবং দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে অ্যাডভোকেট আবু মুছা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিজের সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই অ্যাডভোকেট আবু মুছার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে মানবিক ও সামাজিক সৌজন্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন উপস্থিত ব্যক্তিরা।














