বিনোদন

বিবাহিত পুরুষদের নিয়ে যা বললেন প্রভা

  প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ১২:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশী মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আগের মতো অভিনয়ে খুব একটা দেখা না মিললেও, সবর আছেন সামাজিকমাধ্যমে। শেয়ার করেন নিজের নানা অভিজ্ঞতা ও অনুভূতি। এবার এক ভিডিওবার্তায় তিনি মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন।

ভিডিওবার্তায় প্রভা মেয়েদের উদ্দেশে বলেন, মেয়েরা যেন কোনোভাবেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ায়।

প্রভার কথায়, ‘মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি- যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, “বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে”; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘বিশ্বাস করে যদি এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবে না। সুতরাং কখনও কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই সে ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।’

প্রভা জানান, তিনি নিজেও কিছুদিন আগে এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সেটার উদাহরণ টেনে বলেন, ‘তোমাদের অনেক কথা শুনতে হবে। কিছুদিন আগে আমাকেও এমন কথা শুনতে হয়েছে। আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে- এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, “আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা।” এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো।’

আরও খবর

Sponsered content