জাতীয়

‘তার কাজ ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে’

  প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ১:৩৪:৩৫ প্রিন্ট সংস্করণ

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘জাতি তার অবদানকে সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তার কাজ ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

উল্লেখ্য, আজ সকালে মুস্তাফা মনোয়ার (৯০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে একুশে পদকে ভূষিত হন মুস্তাফা মনোয়ার।

মাগুরা জেলার নাকোল গ্রামে ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন গুণী এই শিল্পী। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামের প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

আরও খবর

Sponsered content