সারাদেশ

কিশোরগঞ্জে ৪০ প্রশিক্ষণার্থীর ভ্রাম্যমান কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

  প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১১:৩১:২৫ প্রিন্ট সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ভ্রাম্যমান কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার মোঃ আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আলী। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমানসহ যুব উন্নয়ন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকাব (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। দুই মাস মেয়াদী এই ভ্রাম্যমান কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন বলে আয়োজক দপ্তর থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। জুলাই-আগস্ট ২০২৬ সময়কালের এই প্রশিক্ষণটি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সম্পন্ন হচ্ছে।

আরও খবর

Sponsered content