অপরাধ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ জুলাই ২০২৬ , ১০:২৬:২৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রিপন মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
অর্থদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অলি হোসেনের ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ, নদ-নদী ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব ক্ষতি রোধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান,”অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের সতর্ক করেন।

আরও খবর

Sponsered content