প্রচ্ছদ

মাধবপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪০:৫০ প্রিন্ট সংস্করণ

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী ইশরাত জাহান ইভা ও শফিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, মেধা বিকাশে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার ভূমিকা রয়েছে। পাঠ্য বইয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিরও দরকার। সুতরাং পড়াশোনা, খেলাধুলা ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।’

তিনি একইসংগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন   বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শামীম।

আরও খবর

Sponsered content