সারাদেশ

তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু

  মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৫:১১:১০ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে ‘চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় আসর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার তিরনইহাট ফকিরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক আমান, সদস্যসচিব মো. আজিজুল হক, ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ।

এ ছাড়া মরহুম নাজির হোসেন ও মরহুম আজাহারুল ইসলামের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন।

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত করা হলে তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

আরও খবর

Sponsered content