সারাদেশ

কলাপাড়ায় আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা পেলেন এমপি

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৫২:৫৭ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাংসদের বাসভবনের অতিথিশালায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বিচারপ্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের পাশাপাশি নতুন করে যুগ্ম জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। এছাড়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই এটি বাস্তবায়ন হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপির সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

এ ছাড়া সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেনসহ আইনজীবী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content