স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ৫:০০:৪১ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যূর ঘটনা ঘটে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ইনচার্জ ডা. ইসমত আরার সই করা হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৪০৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২০৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন।

আরও খবর

Sponsered content