মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৬ , ৬:২৩:০৭প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুই হাজার ফুটপাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় আবেদ আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জগদীশপুর ইউনিয়নের কাটুরা গ্রামের মৃত সায়েব আলীর ছেলে।
অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও মাধবপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।