প্রচ্ছদ

ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করলো হামাস

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ কথা জানান। খবর রয়টার্সের।

এদিকে, হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন।

আরও খবর

Sponsered content