প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৭:১২:৩৮ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার পাটকেলঘাটায় তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্য খাইরুল ইসলাম কাগজী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম কাগজী (৪৯) একই এলাকার খালেক কাগজীর ছেলে। এ ছাড়া তিনি খলিশখালি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জাতীয়তাবাদী তাঁতীদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা গেছে, খাইরুল ইসলাম কাগজী ঘটনার সময় বাড়ির পাশে তালগাছে উঠে তাল কাটছিলেন। এ সময় তিনি অসাবধানতাবসত গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
খলিশখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।




















