প্রচ্ছদ

গাইবান্ধার চরাঞ্চলে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, দুই ভাই আটক

  গাইবান্ধা জেলা প্রতিনিধি  ২ জুন ২০২৫ , ৮:৫৭:৩৫ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ১৮৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে আটক করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম।
আটক ব্যক্তিরা হলেন—ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি (চর) গ্রামের হাবিজার রহমানের ছেলে মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০)।
জব্দ করা মদের মধ্যে রয়েছে অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতল এবং ভারতীয় ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতল। সব মিলিয়ে মোট ১৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ জুন) রাতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত পরিমাণ মদসহ দুই সহোদরকে আটক করা হয়।
তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালচান বিশ্বাস সুমন /এমআই

আরও খবর

Sponsered content