প্রচ্ছদ

বিএনপি সরকার গঠিত হলে ভাগ্যন্নয়ন হবে সাধারণ কৃষকের- সাইফুল ইসলাম রনি

  স্টাফ রিপোর্টারঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৩:০৮ প্রিন্ট সংস্করণ

বিএনপি সরকার গঠিত হলে সর্বপ্রথম কৃষকদের জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি।

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

কৃষকদের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বার্তা উল্লেখ করে তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে হলে আগে কৃষকদের মূল্যায়ন করতে হবে। কেননা, কৃষকরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। কৃষিতে সাবলম্বী হয়ে অর্থনৈতিকভাবে লাভবান করতে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা জরুরি।

তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষিবান্ধব সরকার গঠিত হবে। জনগনের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো খাদ্য। আর এই খাদ্যের চাহিদা পূরণ করার জন্য দরকার কৃষকদের উন্নয়ন। সেই লক্ষ্যে মেজর জিয়াউর রহমান যুদ্ধ পরবর্তী বাংলদেশের কৃষকদের মাঝে বিনা সুদে কৃষিঋণের ব্যবস্থা করেছিলেন। এছড়াও চাষাবাদের সুবিধার জন্য বিদেশ থেকে উন্নত কৃষিপ্রযুক্তি যেমন, ট্রাক্টর, হারভেস্টার এনে কৃষকদের মাঝে বন্টন করেছিলেন। যার ফলস্বরূপ ধান উৎপাদন ১১.১১ মিলিয়ন টন থেকে ১৩.৬৬ মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছিল। বাংলাদেশের কৃষক সহ জনগন যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়, তখনই জিয়া পরিবার তাদের পাশে এসে দাঁড়ায় বলেও মন্তব্য করেন এই কৃষক নেতা।

কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ফরহাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, বগুড়া জেলা কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউদ্দৌলা মামুন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু, সদস্য সচিব তাহেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন প্রামানিক, উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল প্রমুখ।

সমাবেশটি সঞ্চালনা করেন, কর্ণিবাড়ী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ।

রাশেদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content