প্রচ্ছদ

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

  ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৬ মে ২০২৫ , ১০:২০:৫৬ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোছাঃ করিমন বেওয়া (৯০) নামের এক বাকপ্রতিবন্ধী নারী।

সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের কালাচানঁ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, করিমন বেওয়া ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া এক হতদরিদ্র নারী। বাকপ্রতিবন্ধী এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতোই তিনি সন্ধ্যার সময় রাস্তাপার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমন বেওয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এই বৃদ্ধা কারো সঙ্গে বিরোধে জড়াতেন না, নীরবে নিভৃতে নিজের মতো করেই বেঁচে ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যু সকলকে আবেগাপ্লুত করেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়।

কামরুল হাসান কাজল /এমআই

আরও খবর

Sponsered content