সিলেট প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১২:০০:৩৮ প্রিন্ট সংস্করণ
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা এক রোহিঙ্গা যুবককে পুলিশ আটক করেছে। রোববার রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শহীদুল আমিন (১৯) কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে। পুলিশ জানায়, সে তার দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে এসে ছিল।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, “এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”




















