প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ৯:৩৬:৫৭ প্রিন্ট সংস্করণ
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনার আমার ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছে। বিএনপি সরকার ঠিক একইভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য নীলনকশা শুরু করেছে।’
আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে এনসিপি জেলা শাখার আয়োজনে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথসভা’য় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোনো রাজনৈতিক দলের তাঁবেদার হয়েন না।’
তিনি বলেন, ‘জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন দপ্তরের প্রশাসক করে বসিয়েছে।’
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পথসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক খাজা আমিরুল বাসার বিপ্লব।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম এমপি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
পথসভায় চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















