আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৬ , ৮:৫৩:২১ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাজস্ব খাতের আওতায় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
কর্মসূচির আওতায় রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিম হোসেন তমাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মৎস্যসম্পদের উন্নয়ন, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।





















