প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১০:১৩:৩৬ প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।















