প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৯:০০:০৫ প্রিন্ট সংস্করণ
বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ারদ্বি বার্ষিক সম্মেলন রবিবার দক্ষিণ কোরিয়ার হোয়াসং সিটির ফারান(ইন্ডিয়ান স্পাইসি রেস্টুরেন্টে) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব আমিনুল ইসলামের গর্ভধারিনী মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আমিনুল ইসলাম ও উপদেষ্টা নজরুল ইসলাম, সহ সভাপতি মনির খান, সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন, সহ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ( রনি ) । সভাপতিত্ব করেন সম্মানিত সভাপতি জনাব রাকিবুল আলম মৃধা।
দক্ষিন কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে অসংখ্য বরিশালবাসী উপস্থিত হন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সহ সভাপতি রাসেল আহমেদ হাইয়ান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থাকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ তানভীরুল ইসলাম। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যের মাধ্যমে উন্নয়নমূলক বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন এবং বরিশাল কমিউনিটি কিভাবে বাংলাদেশ ও কোরিয়ার উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে আলোচনা করে থাকেন।
সম্মেলনে সবার সমর্থনের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল আহমেদ হাইয়ান ও সাধারণ সম্পাদক মোঃ মামুন ওসমানী। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি রাকিবুল আলম মৃধা তার বক্তব্যের মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন ও সবাইকে বিভিন্ন পরামর্শ ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





















