তথ্যপ্রযুক্তি

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৩:১৮:১৩ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একসঙ্গে আওয়ামী লীগের আটজন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক।

তিনি বলেন, “আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সব পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবে না।”

পদত্যাগকারী নেতারা হলেন—

ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক ও কাজী মিজানুর রহমান

সহপ্রচার সম্পাদক রাসেল শেখ

সদস্য স্বপন শেখ

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া

৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়

৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার

ননীক্ষীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী

হঠাৎ করে আট নেতার একসঙ্গে পদত্যাগের ঘোষণায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content