অপরাধ

গঙ্গাচড়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার  ১০ জুন ২০২৬ , ৭:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান নামের  যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে।
বিপ্লব কুমার গোস্বামী আরও জানান, গত ১৯ ফেব্রুয়ারি গঙ্গাচড়া থানার এক বাজারে দোকানে ব্যবসা করছিলেন ভুক্তভোগীর স্বামী বাড়িতে শুয়েছিলেন তার স্ত্রী। এই সুযোগে চুপিসারে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীর জোরপূর্বক ধর্ষণ করে। কোনোমতে হাত মুখ থেকে সরিয়ে চিৎকার দিলে পরিবারের অন্য লোকজনসহ প্রতিবেশীরা ধর্ষককে হাতেনাতে আটক করে একটি ঘরে আবদ্ধ করে রাখে। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভুক্তভোগীর স্বামী ও লোকজন এসে ভুক্তভোগী পরিবারের সাথে বাগ্‌বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে, ভুক্তভোগীর পরিবারের লোকজনকে মারধর করে ঘরের দরজা ভেঙে ধর্ষিতার স্বামীকে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়।
এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সেই ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করে র‍্যাব ১৩।
এ বিষয়ে র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার হাবিবুর রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব অপরাধ প্রতিরোধে র‍্যাব মাঠে কাজ করছে।

আরও খবর

Sponsered content