প্রচ্ছদ

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  লালচান বিশ্বাস সুমন, গাইবান্ধা জেলা প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ১১:৪৬:০৯ প্রিন্ট সংস্করণ

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্যোদোয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। একই সময়ে পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

পরে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাসহ রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া সরকারি-বেসরকারি কার্যালয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও তার সাথে ছিলেন পুলিশ সুপার। সেসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

আরও খবর

Sponsered content