প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ৩:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।এসময় শাহদাত শেখ নামে একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখল ও মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ্ বিষয়ে আহত শাহাদাতের বোন মৃত হাজী রুহুল আমির মেয়ে সুমাইয়া বলেন, স্থানীয় সিরাজ শেখের সাথে আমাদের দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলছে।। আমার বাবার কেনা জমি দীর্ঘদিন তিনি দখল করে রেখেছেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া এ জমি দাবি করলে সিরাজ শেখের সঙ্গে বিরোধ চরম আকার ধারণ করে।
তিনি আরও বলেন, এই ঘটনার জেরে সিরাজ শেখ লোক পাঠিয়ে আমার ভাইকে ডেকে নিয়ে যায়। পরে তার সহযোগী খোকন শেখ ও নাজমুল শেখসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী আমার ভাইয়ের ওপর হামলা চালায়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মারাত্মক আহত শাহাদাত শেখকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইল সিরাজ শেখ বলেন, চার ভাইয়ের জমি থেকে শাহাদত জোরপূর্বক মাটি বিক্রি করে দেয়। এই নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ঘটনায় শাহাদাত শেখের পরিবার সিরাজ শেখ, খোকন শেখ ও নাজমুল শেখকে বিবাদী করে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।




















