সারাদেশ

জলঢাকায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ

  জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: ১৪ এপ্রিল ২০২৬ , ৫:২৮:২২ প্রিন্ট সংস্করণ


কিশোরদের মেধা বিকাশ ও শিক্ষার অগ্রযাত্রা এগিয়ে নিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জলঢাকা উপজেলার জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের জেলা শাখার চেয়ারম্যান মো. রেজাউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ (নীলফামারী) উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলম এবং শিক্ষাবিদ মোখলেছুর রহমান মাস্টার। এছাড়া অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যানদের মধ্যে মো. কামরুজ্জামান, আহমাদ রায়হান, মো. জাকির হোসাইন রনজু, মো. সাব্বির আহমেদ ও মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন মীরগঞ্জ প্রতিশ্রুতি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস খান। দ্বিতীয় স্থান অর্জন করেন ডোমার উপজেলার চিলাহাটি গার্লস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফা তামান্না এবং তৃতীয় স্থান লাভ করেন জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইসলাম সানিয়া।

প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, সনদ, ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরও নগদ অর্থ, সনদ, ক্রেস্ট ও কিশোরকণ্ঠের নিয়মিত সংখ্যা প্রদান করা হয়। এছাড়া পর্যায়ক্রমে মোট ২২৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রায় ৭০০ জন শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বৃত্তি ও সনদ বিতরণ সম্পন্ন হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content