জাতীয়

জামায়াত আমির অসুস্থ

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০৮:১৩ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

আজ মঙ্গলবার রাজধানী শেওড়াপাড়া এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে অসুস্থ হন তিনি।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা।

তিনি বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

আরও খবর

Sponsered content