প্রচ্ছদ

ঝিকরগাছায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় হতদরিদ্রদের মাঝে সেমিপাকা ল্যাট্রিন উপকরণ বিতরণ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩১ জুলাই ২০২৫ , ১১:২৬:০৫ প্রিন্ট সংস্করণ


বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) ২০২৪-২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর দাসপাড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা ল্যাট্রিন নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।

বিএনএফ-এর অর্থায়নে এবং ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও)-এর বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

জেডিও সভাপতি মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজবাহ উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তাসরিফ হোসেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল এবং প্রকল্প সমন্বয়কারী শ্যামল কুমার দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এই প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে প্রকল্পভুক্ত পরিবারের মাঝে ল্যাট্রিন নির্মাণ উপযোগী সামগ্রী বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content