মুহাম্মাদ আল আমীন সাইফ ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ
ফরিদগঞ্জে ১০ পিজ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল(২৯) নামক ১ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার ভাটিরগাঁও এলাকা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ জাকির হোসেন ভুইয়া একদল পুলিশ নিয়ে উপজেলার ভাটিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
আসামী মোঃ রাসেল এর বাড়ি পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মোঃ রাসেল মাদক বেচাকেনার সঙ্গে জড়িত।
এদিকে, ইয়াবাসহ আটক এই যুবককে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে।




















