মোঃ নুরুজ্জামান শেখঃ ৬ মার্চ ২০২৫ , ১:৫৩:২৬ প্রিন্ট সংস্করণ
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সা’দ পন্থী আলেম মুফতি মুয়াজ বিন নূর৷ এর আগে গত ১৮ ডিসেম্বর-২৪ গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দায়ের করক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়৷
বৃহস্পতিবার (৬ মার্চ) মাওলানা সা’দ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো: আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন৷
তিনি বলেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর৷ গাজীপুর জেল মুক্তি পান তিনি৷ ১৮ ডিসেম্বর -২৪ টঙ্গী ময়দানে সহিংসতার মিথ্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে । এছাড়া এখনো দুইজন ভিতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ৷
সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়ের পন্থীরা সুবিধা ভোগ করেছেন৷ তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছে৷ কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে৷ অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আকছে৷ আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি৷
উল্লেখ্য গত বছরের ১৭ই ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়ের পন্থীরা সাদ পন্থীদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন অপরদিকে সাদ পন্থীরা জুবায়ের পন্থীদের ৪৪ চৌচল্লিশ জনকে আসামি করে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যে মামলা পিবিআই তে তদন্ত আছে, এই মামলায় সাদপন্থী চার জন গ্রেপ্তার হলেও জোবায়ের পন্থীদের কেউ এখনো গ্রেফতার হয়নি।
এমআই




















