সারাদেশ

ঝিকরগাছায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা–পৌর বিএনপির দোয়া মাহফিল

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩০ নভেম্বর ২০২৫ , ১১:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ

 

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঝিকরগাছা পৌর এলাকার সোনালী মার্কেট চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সহসভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্যসচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্যসচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্যসচিব শাহিন আলম বিপ্লবসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শুকুর।

অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সেই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উপস্থিত নেতারা বলেন, দেশনেত্রীর আশু রোগমুক্তি মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ এবং জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে নতুন প্রেরণা।

আরও খবর

Sponsered content