প্রচ্ছদ

টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেফতার

  নুরুজ্জামান শেখ ২৭ মে ২০২৫ , ৬:৩২:৪১ প্রিন্ট সংস্করণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর মদিনা পাড়া থেকে মো রাসেল (৪২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।
মঙ্গলবার ভোরে মদিনা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রাসেল টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর মদিনা পাড়ার নুরুল ইসলামের ছেলে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, তিনি টঙ্গী পূর্ব থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, হাসনাত আবদুল্লাহর উপর হামলা, মাদক, অস্ত্র ,ব্যবসা,রেলওয়ে সম্পত্তি দখলসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে।  গোপনে সে ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিল।

আরও খবর

Sponsered content