বিনোদন

‘তিনি মেসি নন, বিরাট গোলকিপার’, কাকে ইঙ্গিত করলেন আসিফ

  প্রতিনিধি ২১ মে ২০২৬ , ১২:০৫:২২ প্রিন্ট সংস্করণ

অসাধারণ কণ্ঠের পাশাপাশি স্পষ্টবাদী হিসেবেও সংগীতপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত গায়ক আসিফ আকবর। তিনি প্রায়ই রাজনীতি ও সংগীতশিল্পের নানা অসঙ্গতি নিয়ে সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন। এবার এক ফুটবলারকে নিয়ে সরব হয়েছেন এই গায়ক।

আজ বৃহস্পতিবার (২১ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ইঙ্গিত করে একটি পোস্ট দেন আসিফ। লিখেছেন, ‘দেশ প্রথম একজন ডিস্কো ক্রিকেটমন্ত্রী পেয়েছে, যিনি ফুটবলার। তিনি মেসি নন, বিরাট গোলকিপার। অথচ বাফুফে তাকে গুনেই না!’

গায়কের এই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাতে সাড়ে ৬ হাজারের বেশি মন্তব্য করেছেন নেটিজেনরা। রিয়েক্ট পড়েছে ৮১ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে প্রায় ১১শ’ বার।

যদিও সেই খেলোয়াড় কে- এই বিষয়ে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি আসিফ। তবে নেটিজেনরা ধারণা করছেন যে, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ইঙ্গিত করেই পোস্টটি দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content