সারাদেশ

নিজ গ্রামে বর্ণাঢ্য সংবর্ধনায় ভূষিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪৯:১৫ প্রিন্ট সংস্করণ

নিজ গ্রামে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামকে উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিচ্ছেন এলাকাবাসী।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিজ গ্রামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম-কে বর্ণাঢ্য শোডাউন ও উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিয়েছেন এলাকাবাসী।

গ্রামজুড়ে এদিন ছিল উৎসবমুখর পরিবেশ। ফুলেল শুভেচ্ছা, স্লোগান এবং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়। স্থানীয়রা তাদের প্রিয় সন্তানকে ভালোবাসা ও সম্মান জানিয়ে হৃদয় উজাড় করা সংবর্ধনা দেন।

সংবর্ধনা শেষে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তার পিতা ও চাচার কবর জিয়ারত করেন। পরে নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন নিজ বাসভবনে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম তার মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পারিবারিক আবহে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,
“মায়ের সঙ্গে সাক্ষাতের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়—এই মুহূর্তে তা প্রকাশ করতে পারছি না।”

স্থানীয়দের মতে, গ্রামের মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা ও সম্মান ভবিষ্যতেও তাকে দেশের কল্যাণে এবং মানুষের পাশে থেকে কাজ করার জন্য আরও অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, অ্যাডভোকেট আমিনুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও খবর

Sponsered content