সারাদেশ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগান: ময়মনসিংহ সিটি প্রশাসক

  প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৩:৪১:৪৪ প্রিন্ট সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে পরিবেশ সুরক্ষায় তা উল্লেখযোগ্য অবদান রাখবে।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ময়মনসিংহে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে।

 

আরও খবর

Sponsered content