সারাদেশ

পার্বতীপুরে রেলওয়ের রানিং স্টাফদের বিক্ষোভ মিছিল ও কর্মীসভা

  রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৫ , ৪:০১:২০ প্রিন্ট সংস্করণ

oplus_2


৯ম পে-স্কেল, মাইলেজ ও পদোন্নতি জটিলতা নিরসনের দাবিতে পার্বতীপুর রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও কর্মীসভা করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেলওয়ে পার্ক ও পার্বতীপুর রেলস্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম প্রদক্ষিণ করে। পরে সংগঠনের কার্যালয় চত্বরে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় শুরু হওয়া পশ্চিমাঞ্চলীয় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তিনি বলেন, “আর কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। আগামি ডিসেম্বরের মধ্যে পে-স্কেল, মাইলেজ ও পদোন্নতির সমস্যা সমাধান না হলে আমরা ডিসেম্বর থেকেই কর্মবিরতি ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

সভায় পার্বতীপুর শাখা সংগঠনের সভাপতি সাইফুল আযম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান

  • কেন্দ্রীয় সহসভাপতি মো. সানোয়ার হোসেন

  • সাধারণ সম্পাদক আব্দুল হাকিম

  • সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার রবি দাস

  • পার্বতীপুর শাখার কার্যকরী সভাপতি বিএম শহিদুল আলম (রানা)

  • পার্বতীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ

  • সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম টিপু

  • গার্ড কাউন্সিল পার্বতীপুর শাখার সভাপতি তৌফিক হোসেন

  • সাধারণ সম্পাদক আবু হেনা

সভায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রাজবাড়ী, ঈশ্বরদী, সান্তাহার, বোনারপাড়া ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

রানিং স্টাফদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের পে-স্কেল, মাইলেজ ও পদোন্নতি নিয়ে জটিলতা চললেও সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তাই এবার আন্দোলনের বিকল্প নেই।

আরও খবর

Sponsered content