প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ , ২:১১:১২ প্রিন্ট সংস্করণ
বঙ্গভবনে শেষ অফিস করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। দেশের ২৩তম রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন, তার দায়িত্ব গ্রহণের প্রাক্কালেই বঙ্গভবন ছাড়লেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মাধ্যমে তিনি রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন।
বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।
এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।





















