সারাদেশ

বদরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা তাজুল ইসলাম আটক

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৫ , ১১:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ


রংপুরের বদরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিলহান্ট’ ফেজ–২ অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহর এলাকার একটি স্থান থেকে তাকে আটক করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content