প্রচ্ছদ

বিজয়নগরে ভোটার তথ্য হালনাগাদ করতে এসে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

  বিজয়নগর প্রতিনিধিঃ ৭ এপ্রিল ২০২৫ , ৫:৫১:২৪ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ভোটার তথ্য হালনাগাদ করতে এসে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (৭ এপ্রিল)  দুপুরে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ভোটার তথ্য হালনাগাদ কেন্দ্র থেকে বের হওয়ার পর রাস্তা থেকে তাকে আটক করে বিজয়নগর থানার এএসআই হাসান।
গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ শরীফ মিয়া (৩২) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী জানান, উপজেলার ছতরপুর থেকে একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আগামীকাল আদালত পাঠানো হবে।
শাহনেওয়াজ শাহ্ /এমআই

আরও খবর

Sponsered content