সারাদেশ

বিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৪ ডিসেম্বর ২০২৫ , ৯:১৫:২৯ প্রিন্ট সংস্করণ

 

‎দিনাজপুরের বিরামপুরে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও বিভিন্ন প্রতিষ্ঠান।

‎উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মণ্ডল আবুল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, পৌর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধূরী, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহবায়ক শাহ আলম মন্ডল ও অন্যান্যরা । অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও খবর

Sponsered content