সারাদেশ

মেহেরপুরে কনকনে শীতে অসহায়দের পাশে পুনাক

  মেহেরপুর প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

 

কনকনে শীতের মধ্যে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুর।

শনিবার মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পুনাকের সভানেত্রী টুম্পা সরকার। এ সময় তিনি বলেন, “তীব্র শীতে সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘব করাই এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের একটি চলমান সামাজিক দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক। এ ছাড়া পুনাকের সহ-সভানেত্রীসহ মেহেরপুর জেলা ও পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রাও পুনাকের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও খবর

Sponsered content