প্রচ্ছদ » প্রচ্ছদ » নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ৮ মার্চ ২০২৫ , ৩:৩০:৩৯প্রিন্ট
সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও পৌরসভার উদ্যোগে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন ভূঁইয়া, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. তৌহিদ মিয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দীন, নারী উদ্যোক্তা ইসরাত জাহান সাবা, শারমিন আক্তার প্রিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃত্তি শিক্ষক শুভেন্দু চক্রবর্তী শুভ।
আলোচনা সভা শেষে ব্যানার-পোস্টার-ফেস্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র্যালী নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।