নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ১৬ নভেম্বর ২০২৫ , ৮:৩৩:১৬ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
জানা যায়, আগুনে কাভার্ড ভ্যানের সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাভার্ড ভ্যানটি আকুয়া বাইপাস সড়কের মাছের আরতের সামনে রেখে ঘুমাতে যান চালক। পরে মানুষের হৈচৈ শুনে বাইরে এসে কাভার্ড ভ্যানে আগুন দেখতে পান।
তবে কিভাবে আগুন লেগেছে তিনি বলতে পারেন না।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুল করিম জানান, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। প্রকৃত ঘটনা দ্রুতই জানা যাবে।




















