সারাদেশ

রংপুরে নগর উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে মতবিনিময় সভা

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৩ এপ্রিল ২০২৬ , ১০:১৭:৫২ প্রিন্ট সংস্করণ


রংপুর নগরীর উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের সহযোগিতা চান ব্যবসায়ীরা।

সভায় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগরীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ও ব্যবসায়ী নেতারা।

প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, দেশের অন্যান্য সিটির তুলনায় রংপুর সিটি করপোরেশন অনেকটাই অবহেলিত। অতীতে উন্নয়ন বরাদ্দ ছিল খুবই সীমিত। প্রায় ১০ লাখ মানুষের এ নগরীতে সীমিত জনবল ও সক্ষমতা নিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে হচ্ছে।

তিনি আরও বলেন, নগর উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সভাপতি এমদাদ হোসেন, সহ-সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, পরিচালক কামাল হোসেন, খেমচান্দ সোমানী, রশিদুস সুলতান বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content