সারাদেশ

রংপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৮ প্রার্থী

  মো. সাকিব চৌধুরী স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ , ১২:৪০:৫৫ প্রিন্ট সংস্করণ

রংপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জোটগত আসন সমঝোতার কারণে এনসিপি, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা এ তালিকায় রয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—
রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপির আল মামুন ও গণঅধিকার পরিষদের হানিফুর রহমান;
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল ও নুর আলম সিদ্দিক;
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের মমিনুল ইসলাম;
এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমান।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতার কারণে অধিকাংশ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content