ধর্ম

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

  আন্তর্জাতিক ডেস্ক ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ১২:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ


ইতালির রাজধানী রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয় সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে, ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর অনুষ্ঠান চলাকালীন সময়ে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন একই অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডব্লিউএফএফ-এর ২০২৫ সালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তার বক্তব্যে বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস এবং সাসটেইনেবল এগ্রিকালচার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও খবর

Sponsered content