প্রচ্ছদ

শার্শার মাদক সম্রাট সেলিম ফেন্সিডিলসহ যশোরে আটক 

  স্টাফ রিপোর্টার ২৯ মে ২০২৫ , ৯:৪১:১২ প্রিন্ট সংস্করণ

যশোরে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক সম্রাট সেলিম রেজা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় কোতোয়ালী থানাধীন চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম রেজা যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মুনছুর আলীর ছেলে।
ডিবি’র অফিস সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ফেন্সিডিল প্রচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো ব্যাগের মধ্যে ৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. মনজুরুল হক ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ আদালতে সোর্পদ করা হয়েছে।
এম.আমিরুল ইসলাম জীবন /এমআই

আরও খবর

Sponsered content