প্রচ্ছদ » প্রচ্ছদ » গাইবান্ধায় ডিএনসির অভিযানে ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার
গাইবান্ধায় ডিএনসির অভিযানে ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার
গাইবান্ধা জেলা প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ১১:৫২:১১প্রিন্ট
সংস্করণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কের একটি বাসের ২ নারী যাত্রীর পরিহিত বোরখার নিচ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় আরজিনা বেগম (৪৫) ও আনজুআরা খাতুন (৪০) নামের এই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের অভিযানিক দল।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার রংপুর-ঢাকা মহসড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার আরজিনা বেগম কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী ভাতিপাড়া গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ও মৃত আব্দুল আজিজ মিয়ার মেয়ে এবং আনজুআরা খাতুন মাহাবুর রহমানের স্ত্রী ও মৃত আকবর আলীর মেয়ে।
অভিযানিক দলটি জানায়, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী এস.এ এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ বাসটির ডান পাশে ১ ও ২ নম্বর সিটে বসা আরজিনা বেগম ও আনজুআরা খাতুনের পরিহিত বোরখার নিচ রক্ষিত ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের উপ-পরিদর্শক জুয়েল ইসলাম বলেন- এ ঘটনায় ওই মাদক কারবারিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।